নয়না ছিল একদম চুপচাপ, পড়াশোনায় মাঝারি, খেলাধুলায়ও তেমন না। স্কুলে অনেকেই তাকে উপেক্ষা করত। কিন্তু তার মা, রোজিনা বেগম, কখনো হাল ছাড়েননি।
তিনি প্রতিদিন নয়নার পাশে বসতেন, তার গল্প শুনতেন, ভুল করলে শাসন নয়—সমাধান খুঁজতেন। বন্ধুর মতো পাশে ছিলেন। নয়না যখন বলত “আমি পারি না”, মা বলতেন, “তুমি এখনো পারোনি—but one day, you will!”
বছর পাঁচেক পর নয়না আজ একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বলেন, “যদি মা আমাকে প্রতিদিন একটু করে সাহস না দিতেন, আমি এখানেই থেমে যেতাম।”
এই গল্প বলে দেয়—সফল সন্তান গঠনের পেছনে একজন ধৈর্যশীল, সহানুভূতিশীল অভিভাবকের অবদান কতটা গভীর।

0 মন্তব্যসমূহ