পাঠ ২: আমাদের পরিবার ও প্রতিবেশী | তৃতীয় শ্রেণির বাংলা বই

পাঠ ২: আমাদের পরিবার ও প্রতিবেশী | তৃতীয় শ্রেণির বাংলা বই
📘 পাঠ ২: আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী
আমাদের পরিবার ও প্রতিবেশী ছবি ১

আমি রাজু। আমরা এক ভাই, এক বোন।

পরিবার ও স্কুল

আমি তৃতীয় শ্রেণিতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণিতে পড়ে। আমরা একসাথে স্কুল যাই।

বাবা কৃষক

আমার বাবা একজন কৃষক। তিনি কৃষিকাজ করেন। মাঠে নানা রকম ফসল ফলান।

প্রতিবেশী পরিবার

আমাদের একটা হাঁস-মুরগির খামার আছে। সেটি আমার মা দেখাশোনা করেন।

বড় ও ছোট বোন

মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা দুই বোন। মিতুর বড়ো বোন হাইস্কুলে পড়েন। তিনি আমাদের খুব আদর করেন। বড়ো হয়ে আমি সেই স্কুলে পড়ব।

গ্রামে বইয়ের লাইব্রেরী

মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে। দোকানের নাম পূবালি লাইব্রেরী। সেখানে মজার মজার বই পাওয়া যায়।

মা ও মেয়ে

মিতুর মা হাসপাতালে কাজ করেন। তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন।

মিলেমিশে বাস করার গ্রামের দৃশ্য

আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে। সবাই আমরা মিলেমিশে থাকি।

এই পাঠের শিক্ষা:
  • পরিবার ও প্রতিবেশীর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা থাকা উচিত।
  • পরিচ্ছন্নতা ও কাজকে সম্মান করা দরকার।
  • পড়াশোনা ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি।

অনুশীলনী: পাঠ ২

১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি।

পঞ্চম: সংখ্যায় পাঁচ নম্বর।

ফসল: জমিতে উৎপন্ন শস্য।

খামার: চাষাবাদ বা পশুপালনের জায়গা।

প্রতিবেশী: পাশের বাড়ির বা আশেপাশে বসবাসকারী ব্যক্তি।

নার্স: রোগীদের সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মী।

পেশা: জীবিকা নির্বাহের জন্য নিয়মিত করা কাজ।

২। খালি জায়গায় শব্দ বসাই।

ব্যবহারযোগ্য শব্দ: ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা

ক) দুই বছর পর আমি পঞ্চম শ্রেণিতে উঠব।

খ) তার গরুর খামার আছে।

গ) কৃষক মাঠে ফসল ফলান।

ঘ) আমার বাবার পেশা কৃষি।

ঙ) আমরা সবাই মিলেমিশে থাকি।

৩। বলি ও লিখি।

ক) রাজুর বাবা কী করেন?
উত্তর: রাজুর বাবা একজন কৃষক।

খ) হাঁস-মুরগির খামার কে দেখাশোনা করেন?
উত্তর: রাজুর মা হাঁস-মুরগির খামার দেখাশোনা করেন।

গ) মিতুর মা কোথায় কাজ করেন?
উত্তর: মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন।

ঘ) তিনটি পেশার নাম লেখো।
উত্তর: কৃষক, নার্স, শিক্ষক।

৪। আমি বড়ো হয়ে কী হতে চাই তা বলি

উত্তর: আমি বড়ো হয়ে একজন শিক্ষক হতে চাই। আমি শিশুদের শিক্ষা দিয়ে মানুষ গড়ার কাজে যুক্ত হতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ