আমি হব সকাল বেলার পাখি কবিতা

আমি হব সকাল বেলার পাখি | অনুশীলনীসহ সম্পূর্ণ পাঠ

আমি হব সকাল বেলার পাখি তৃতীয় শ্রেণি

আমি হব সকাল বেলার পাখি
– কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি।
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’-
মা বলবেন রেগে!
বলব আমি, ‘আলসে মেয়ে!
ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল তাই বলে কি –
সকাল হবে না কো!
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে!’

আমি হব সকাল বেলার পাখি অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ

শব্দ শিখি

  • কুসুম-বাগ – ফুলবাগান
  • সুয্যি – সূর্য
  • আলসে – অলস
  • রাত পোহানো – রাত শেষ হওয়া

১। খালি জায়গায় শব্দ বসাই।

  1. ভুল করলে রাগ করতে নেই।
  2. রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো।
  3. আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল।
  4. অলস হলে উন্নতি করা যায় না।

২। কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি।

  1. আমি হব সকাল বেলার পাখি।
  2. সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
  3. সুয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে,
  4. ‘হয়নি সকাল , ঘুমো এখন’ মা বলবেন রেগে।

৩। কবিতাটি না দেখে বলি ও লিখি।

➤ শিক্ষার্থীরা মুখে বলবে এবং খাতায় লিখবে।

৪। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি।

  1. আমি সকালে ঘুম থেকে উঠি
  2. আমরা ভাত খাই
  3. তুমি একটা কবিতা বলো
  4. তোমরা মাঠে বল খেলছো
  5. সে বই পড়ছে
  6. তারা স্কুলে গিয়েছে

৫। বলি ও লিখি।

  1. খোকা কী হতে চায়? — সকাল বেলার পাখি হতে চায়।
  2. কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? — সূর্য মামার।
  3. খোকা কাকে ‘আলসে মেয়ে’ বলেছে? — তার মাকে।
  4. তুমি কখন ঘুম থেকে ওঠো? — (নিজে লিখো)

৬। ঘুম থেকে উঠে যা যা করি

  1. আমি ঘুম থেকে উঠে চোখে জল দিই।
  2. বিছানা গুছাই।
  3. মা-বাবাকে সালাম/আশীর্বাদ নিই।
  4. দাঁত মাজি, মুখ ধুয়ে নেই।
  5. প্রার্থনা করি বা ধর্মীয় পাঠ করি।
  6. হালকা ব্যায়াম করি।
  7. পড়াশোনা করি।
  8. নাশতা খেয়ে স্কুলের প্রস্তুতি নিই।
আমি হব সকাল বেলার পাখি অধ্যায়ের ৩টি গুরুত্বপূর্ণ অনুশীলনী

MCQ

MCQ Icon

জ্ঞানমূলক

Knowledge Icon

অনুধাবনমূলক

Understanding Icon

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

🎁

আরও পোস্ট বা কুইজ দেখতে চাও?

পরবর্তী ধাপগুলো আনলক করতে একটি ছোট বিজ্ঞাপন দেখো। এটি আমাদের ব্লগ সচল রাখতে সাহায্য করে।

View a short ad

বিজ্ঞাপন — দিন প্রতি মাত্র ১ বার