HSC ICT | তৃতীয় অধ্যায়_সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

তৃতীয় অধ্যায়: সংখ্যা পদ্ধতি

তৃতীয় অধ্যায়: (১ম অংশ)

সংখ্যা পদ্ধতি

⏩➲ সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।

⏩➲ সংখ্যা পদ্ধতি প্রধানত ২ প্রকার:

  • পজিশনাল সংখ্যা পদ্ধতি
  • নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি

পজিশনাল সংখ্যা পদ্ধতি:

⏩➲ যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, স্থানীয় মান ও ভিত্তি থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।

নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি:

⏩➲ যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকে, কিন্তু স্থানীয় মান ও ভিত্তি থাকে না, তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।

পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ:

➲ পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪ প্রকার। যথা:

  • দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number)
  • দ্বিমিক সংখ্যা পদ্ধতি (Binary Number)
  • অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number)
  • হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number)

১) Decimal Number বা দশমিক সংখ্যা পদ্ধতি

➲ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০, এবং এতে ১০টি অংক (0-9) থাকে, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।

Decimal Digits: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

সর্বনিম্ন অংক: 0, সর্বোচ্চ অংক: 9

২) Binary Number বা বাইনারি সংখ্যা পদ্ধতি

➲ ভিত্তি ২, এবং এতে ২টি অংক (0, 1) থাকে।

Binary Digits: 0, 1

সর্বনিম্ন অংক: 0, সর্বোচ্চ অংক: 1

৩) Octal Number বা অক্টাল সংখ্যা পদ্ধতি

➲ ভিত্তি ৮, এবং এতে ৮টি অংক (0-7) থাকে।

Octal Digits: 0, 1, 2, 3, 4, 5, 6, 7

সর্বনিম্ন অংক: 0, সর্বোচ্চ অংক: 7

৪) Hexadecimal Number বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি

➲ ভিত্তি ১৬, এবং এতে ০-৯ এবং A-F পর্যন্ত মোট ১৬টি অংক থাকে।

Hexadecimal Digits: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F

A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15

সর্বনিম্ন অংক: 0, সর্বোচ্চ অংক: F

👉 একটি সংখ্যার প্রধান ৩টি অংশ:

  • ক) পূর্ণাংশ
  • খ) ভগ্নাংশ
  • গ) র‍্যাডিক্স পয়েন্ট (Radix Point)
সংখ্যা পদ্ধতির চিত্র

চিত্র: একটি সংখ্যার প্রধান ৩টি অংশ

MSB এবং LSB

MSB - Most Significant Bit: সর্বোচ্চ গুরুত্বের অংক

LSB - Least Significant Bit: সর্বনিম্ন গুরুত্বের অংক

MSB এবং LSB

সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ

⏩➲ কোনো সংখ্যা পদ্ধতির জন্য ব্যবহৃত মৌলিক অংকের সংখ্যা হলো তার বেজ বা ভিত্তি।

যেমনঃ (453.63)10 এর বেজ = 10

তৃতীয় অধ্যায়ের MCQ, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ