অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
| শব্দ | অর্থ |
|---|---|
| দিগ্বিজয় | চারদিকের নানান জায়গা জয় করা। |
| সেনাপতি | সেনাদলের প্রধান, প্রধান সৈনিক। |
| রাজত্ব | রাজার শাসন যেখানে চালু আছে। |
| জয়ঢাক | জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। |
| চর | গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। |
| দূত | বার্তাবাহক। |
| অগোচর | চোখের আড়ালে থাকা। |
| খাপ্পা | রাগান্বিত হওয়া। |
| মন্ত্রণা | পরামর্শ। |
| অণুবীক্ষণ | চোখে দেখা যায় না এমন জিনিস দেখার যন্ত্র। |
| ফৌজ | সৈনিক। |
| অস্ত্র | হাতিয়ার। |
| সন্ধি | চুক্তি হওয়া, বন্ধুত্ব। |
| রথ-রথী | রথে চড়ে যুদ্ধ করেন যিনি। |
| ঝুপঝাপ | পতনের শব্দ। |
| রাজ্য | যেখানে পৃথক শাসন-ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। |
| মুঠো | মুষ্ঠি। |
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক. সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজসিংহাসনে বসলেন।
খ. রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহা ফাঁপরে পড়লেন।
গ. রাজা দিগ্বিজয় করে এসেছেন।
ঘ. শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন।
ঙ. রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয়ঢাক বাজছে।
চ. রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন।
৩. যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো লিখি:
- মস্ত – আস্ত, গোস্ত
- বন্দুক – নিন্দুক, বিন্দু
- রাজ্য – জ্যাকেট, জ্যামিতি
- ক্রমে – চক্র, বক্র
- খাপ্পা – ধাপ্পা, বেখাপ্পা
৪. বাক্য রচনা করি:
- রাজ্য – রাজা পাশের রাজ্যে গিয়েছেন।
- চর – চরের কাছে গোপন খবর থাকে।
- রথ – সেনাপতি রথে চড়লেন।
- মুঠো – বাবু চকলেটটি মুঠোতে রেখেছে।
- রাজসিংহাসন – রাজা রাজসিংহাসনে বসলেন।
৫. শব্দাংশ মিলিয়ে বাক্য লিখি:
- বড় রাজা আর ছোট রাজা দিগ্বিজয় করতে চললেন।
- ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন।
- ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না।
- বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল।
- বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ করে।
৬. একই শব্দের ভিন্ন অর্থে বাক্য:
- চর (দূত) – চর খবর নিয়ে এসেছে।
- চর (নদীর চর) – চরে কাশফুল ফুটেছে।
- চলা (হাঁটা) – চলার সময় পায়ে ব্যথা পেলাম।
- চলা (চালিত হওয়া) – শিক্ষকের কথা মেনে চলা উচিত।
৭. প্রশ্নগুলোর উত্তর:
- ক) বড় রাজা কীভাবে রাজ্য জয় করতে বের হলেন?
উত্তর: মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে গেলেন তিনি। - খ) বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন?
উত্তর: কথার মাধ্যমেও ছোট রাজা বড় রাজাকে কুপোকাৎ করায় তিনি রেগে গেলেন। - গ) বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না?
উত্তর: ছোট রাজার সৈন্যদের কৌশলের কাছে বড় রাজা হার মানেন। - ঘ) বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন?
উত্তর: যুদ্ধের ময়দানে ব্যর্থ হয়ে বড় রাজা সন্ধির প্রস্তাব দেন। - ঙ) বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ? কেন?
উত্তর: ছোট রাজাকে বেশি পছন্দ, কারণ তিনি বুদ্ধিমান ও শান্তিপ্রিয়।
৮. অল্প কথায় গল্পটা বলি:
বড় রাজা মস্ত বাহিনী নিয়ে রাজ্য জয় করতে বের হন। ছোট রাজা ছোট খেলনার সৈন্য নিয়ে নিজের ছোট রাজ্য রক্ষা করেন। বড় রাজার শক্তি ছোট রাজার বুদ্ধির কাছে পরাজিত হয়। বড় রাজা শেষে সন্ধির প্রস্তাব দেন। কিন্তু ছোট রাজার বুদ্ধিদীপ্ত কথায় বড় রাজা রেগে যান। ছোট রাজাকে মুঠোয় ধরতে গেলে, সবই তার হাত গলে বেরিয়ে যায়।
৯. কর্ম-অনুশীলন:
- ক. ‘শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি’ বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হোক।
- খ. বড় রাজা ও ছোট রাজার ভূমিকায় অভিনয় করে গল্পটি নাট্যরূপে উপস্থাপন করা হোক।
0 মন্তব্যসমূহ