সপ্তম শ্রেণির ছাত্র নাবিল প্রায়ই অন্যদের মতো উচ্চস্বরে স্যারকে “স্যার স্যার” বলে ডাকত না। চুপচাপ ক্লাস করত, কিন্তু প্রতিটি পাঠ মন দিয়ে শুনত।
অনেকে মনে করত সে হয়তো শিক্ষকদের সম্মান করে না। একদিন ক্লাস শেষ করে বের হওয়ার সময় রশিদ স্যার হঠাৎ পড়ে গেলেন। ক্লাসের সকল শিক্ষার্থী কিংকর্তব্য বিমূঢ়। একমাত্র নাবিলই প্রথম দৌড়ে গিয়ে স্যারকে উঠিয়ে বসায় চেয়ারে, তারপর নিজে পানি খাইয়ে দেয়।
রশিদ স্যার আবেগে জড়িয়ে ধরেন তাকে। জিজ্ঞেস করেন, “তুমি তো চুপচাপ থাকা ছেলে, আজ এতটা করলে কেন?”
নাবিল বলল, “স্যার, আমার বাবা বলেন—শ্রদ্ধা চিৎকারে নয়, কাজে প্রকাশ পায়। আমি আপনাকে শ্রদ্ধা করি, ঐ চোখ দিয়ে—যা সবসময় আপনাকে সম্মান করে।”
সেদিন স্যার বুঝলেন—নাবিলের চোখেই ছিল সেই শ্রদ্ধা, যা কোনো শব্দ ছাড়াও শিক্ষককে ভালোবাসে।
"সত্যিকারের শ্রদ্ধা কখনো শব্দে প্রকাশ পায় না, তা প্রকাশ পায় একজন ছাত্রের চোখে, একজন শিক্ষকের হৃদয়ে।"

0 মন্তব্যসমূহ