"মায়ের ভালোবাসা কখনো উচ্চস্বরে আসে না, আসে নীরব চিঠির মতো—যা হৃদয়ে বাজে সারাজীবন।"
রিয়াদ আজ খুব রেগে ছিল। সকালে মায়ের উপর চিৎকার চেচামেচি করে স্কুলে চলে যায়। স্কুলে মন বসেনি তার। সে হঠাৎ ব্যাগ খুলে দেখে, ব্যাগের ভেতরে একটা ছোট চিরকুট। চিরকুটে লেখা ছিল "বাবা, তুমি খালি পেটে স্কুলে যাচ্ছো, খুব খারাপ লাগছে। টিফিনে কিছু খেয়ে নিও। তুমি না খেলে আমারও খিদে পায় না। ভালো থেকো তোর– মা।"
রিয়াদ দু’চোখে জল চলে আসে। সে চোখ মুছল। বিকেলে বাড়ি ফিরে মায়ের কোলে মাথা রেখে বলল, “মা, আমি আর কখনো তোমার প্রতি রাগ করবো না।”
সে দিন থেকেই রিয়াদ বুঝল—মা মানে শুধু রান্না আর বকাবকি নয়, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা।

0 মন্তব্যসমূহ