বাংলা ভাষা ও সাহিত্য পর্ব - ০২
বাংলা ভাষা ও সাহিত্য: পর্ব - ০২
- দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক-
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
- ‘রঞ্জন’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
উত্তরঃ রক্তকবরী
- ‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন-
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
- “নাম রেখেছি কোমল গান্ধার” কাব্যের রচয়িতা-
উত্তরঃ বিষ্ণু দে
- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটির রচয়িতা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমানের রচিত উপন্যাস-
উত্তরঃ অদ্ভুত আঁধার এক
- সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
উত্তরঃ দ্বৈতাদ্বৈতবাদ
- ‘পৃথক পালঙ্ক’ কাব্যের কবি-
উত্তরঃ আবুল হাসান
- কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
উত্তরঃ শহীদুল জহির
- ‘একুশ মানে মাথা নত না করা’ – এ অমর পঙ্ক্তির রচয়িতা-
উত্তরঃ আবুল ফজল
- ‘‘ধ্বনি” সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
উত্তরঃ ধ্বনি দৃশ্যমান
- স্বরান্ত অক্ষরকে কী বলে?
উত্তরঃ মুক্তাক্ষর
- শুদ্ধ বানান গুচ্ছ কোনটি?
উত্তরঃ শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
- আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ গ্রিক
- ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।’ মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
উত্তরঃ সুকুমার সেন
- সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাঁউ
- উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
উত্তরঃ এ
- ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তরঃ তামসিক
- ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ অনন্বয়ী অব্যয়
- নিচের কোনটি যৌগিক শব্দ?
উত্তরঃ মিতালি
- ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ – বাক্যটিতে কয়টি ভুল আছে?
উত্তরঃ তিনটি
- কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
উত্তরঃ উপপদ
- ‘তোমার নাম কী?’ – এখানে ‘কী’ কোন প্রকারের পদ?
উত্তরঃ সর্বনাম
- ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।’ – এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
উত্তরঃ শেখ কামালকে
- ‘Rank’ শব্দের বাংলা পরিভাষা কী?
উত্তরঃ পদমর্যাদা
0 মন্তব্যসমূহ