পালকির গান
— সত্যেন্দ্রনাথ দত্ত
পালকি চলে! পালকি চলে! গগন-তলে আগুন জ্বলে। স্তব্ধ গায়ে আদুল হায়ে যাচ্ছে কারা রৌদ্র সারা! ময়রা মুদি চক্ষূ মুদি, পাটায় বসে ঢুলছে কষে। দুধের চাছি শুষছে মাছি উরছে কতক ভনভনিয়ে। আসছে কারা হনহনিয়ে? হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে! কুকুর গুলো শুঁকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ! গঙা ফড়িং লাফিয়ে চলে বাধের দিকে সূর্য ঢলে! পালকি চলেছে রে! অঙ্গ টলে রে! আর দেড়ি কত? আরো কত দূরে?
0 মন্তব্যসমূহ